০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত– আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ–রাত সোয়া ৯ টায় ট্রেন চলাচল শুরু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ছিঁটকে গেছে অন্য লাইনে। সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটে। এঘটনায় প্রায় আড়াই ঘন্টা ধরে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল ওই লাইনে। মেরামতের পর রাত সোয়া ৯টায় আবারও ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার প্রায় ৭ ঘন্টা বিলম্বে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করছিল। এসময় রেলগেট থেকে প্রায় দেড়শত মিটার দুরে ট্রেনের সর্ব পিছনে থাকা লাগেজভ্যান বগি লাইনচ্যুত হয়ে ছিঁটকে গিয়ে পাশের লাইনে উঠে গিয়ে কিছুটা হেলে পড়ে। এসময় ট্রেনের যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের কারিগরি (ক্যারেজ) বিভাগসহ অন্য দপ্তরের লোকবল উদ্ধার কাজ শুরু করে। এঘটনায় প্রাথমিক ভাবে সিগনাল মাস্টারের অবহেলাকে দায়ী করা হলেও সিগনাল মাস্টার আবু হানিফ ঘটনা সঠিক নয় বলে দাবী করেন। এবিষয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের সাথে যোগাযোগ করার জন্য স্টেশনে তার কার্যালয়ে গিয়ে বন্ধ পাওয়া যায়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন বলেন, এই ট্রেনটি ৭ ঘন্টা বিলম্বে চলাচল করছিল। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করার সময় বিকট শব্দে লাইনচ্যুতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ট্রেনের শত শত যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়। লাইনচ্যুত লাগেজভ্যান বগিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করার পর প্রায় আড়াই ঘন্টা বিলম্বে রাত সোয়া ৯টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই সময় ধরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে লাইনচ্যুত হয়ে পাশের দুই রেলট্যাকে হেলে পড়া লাগেজভ্যান উদ্ধার করে করার জন্য পার্বতীপুর থেকে উদ্ধারকারি রিলিফট্রেন ট্রেন আসার পর রাত সোয় ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত– আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ–রাত সোয়া ৯ টায় ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৩:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬