১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার, মামলা তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক মো: আবুল বাশার জানান, (২৭ সেপ্টেম্বর)  বুধবার, পার্বতীপুর ছেড়ে  আসা উত্তরা মেইল ট্রেনে সকাল আনুমানিক ৭ টায় মিনিটের দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার, তারাপুর রেল ক্রসিং এর ৩০০ শত গজ দক্ষিনে রেল লাইনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ  নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত ব্যক্তি রাজশাহী বোয়ালিয়া উপজেলার, শালবাগান এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে সাব্বির (৩৫)।  এত ব্যক্তির সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে  থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, তারাপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে ওই যুবক টেনে কাটা পড়েন।     পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং নিহত ব্যক্তির পকেটে থাকা একটি চিরকুটে মোবাইল নাম্বারের সূত্র ধরে, নিহত ব্যক্তির আত্মীয়স্বজনদের খবর দিলে, তারা নিহত ব্যক্তি পরিচয় সনাক্ত করেন।
ওসি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে  থানায় একটি অপমৃত্যু  মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩