১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেইসাথে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে দায়েরকৃত মামলায় তাদের আদালত পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশনকলোনীর রাজু আহমেদের ছেলে জোবায়ের ইসলাম জীম ওরফে শাকিল (২০) ও নওগাঁর বদলগাছি উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে রিফাত হোসেন রিপন (২৩)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের সিভিল চা-বাগান জনৈক নওশাদের বাড়ীর সামনে থেকে অলিয়ার রহমান নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় নওশাদের বাড়ীর ভাড়াটে অলিয়ার রহমান বাদী হয়ে কয়েকজনের নামসহ একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর ঘটনার তদন্ত করে পুলিশ। ঘটনার তদন্তে ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ঘোড়াঘাট গ্রামীন ফুডস্ এর সামনে থেকে রিফাত ওরফে রিপনকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে সান্তাহার জোড়াপুকুর নামক স্থান থেকে জোবায়ের ইসলাম জীম ওরফে শাকিলকে চুরি কাজে সহযোগিতা করায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে৷ এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

প্রকাশিত: ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪