০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে আজিজার হত্যা মামলার আসামি ফরিদকে আটক করলো র‌্যাব-১২ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের আজিজার মন্ডল হত্যার আসামি ফরিদ মন্ডল(৫৫) কে আটক করেছে। শুক্রবার রাত ১১টার দিকে নওগাঁ জেলার পোরশা থানার নিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা ব্যাপারীপাড়া গ্রামে আজিজার মন্ডল নামে এক ব্যক্তি নৃশংস হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় পরদিন হত্যাকান্ডের শিকার আজিজার মন্ডলের স্ত্রী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সাথে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প আসামীদের আটক করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাব-১২ বগুড়ার একটি দল নওগাঁ জেলার পোরশা থানাধীন নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী ফরিদ মন্ডল(৫৫) কে আটক করতে সামর্থ হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে আজিজার হত্যা মামলার আসামি ফরিদকে আটক করলো র‌্যাব-১২ 

প্রকাশিত: ১০:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩