
বগুড়া জেলা প্রতিনিধিঃ সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন বগুড়ার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা (ডেইলী মর্নিং গেøারী ও স্থানীয় দৈনিক বগুড়া)। তিনি (মুসা) সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানামূখী কাজ করার স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। ২৪ডিসেম্বর/২৫ বুধবার গাবতলীর মহিষাবান হাইস্কুল মাঠে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় তারুণ্যে উৎসব সমৃদ্ধি কর্মসুচী’র আওতায় উন্নয়ন মেলা, ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর গাবতলীর জোনাল ম্যানেজার সামছুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাক এর প্রকল্প সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসুচী) ইব্রাহিম আলী। নাগরিকতা কর্মসুচী’র সমন্বয়কারী রাইসুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি ও গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ আবু মুসা, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান (ভারঃ) শাহজাহান আলী, বিএনপি নেতা খায়রুজ্জামান, সমৃদ্ধি কর্মকর্তা রাকিব হাসান, সহ-সমন্বয়কারী রিতা খাতুন, স্বেচ্ছাসেবক তারেক রহমান, মিজানুর রহমান, রবিউল ইসলাম, নাইম, আপন, তুষার প্রমূখ। সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা ছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে আরো কয়েকজনকে সম্মাননা স্বারক দেয়া হয়েছে। উন্নয়ন মেলায় ষ্টল গুলোতে নানা ধরনের শিক্ষানীয় বিষয় প্রদর্শন করা হয়।

প্রতিবেদক 




















