
অনলাইন ডেস্কঃ ষাঁড়ের আঘাতে এসএসসি পরীক্ষার্থীর জীবন প্রদীপ নিভে গেল,চট্টগ্রামে ষাঁড়ের গুঁতোয় এক ছাত্রী মারা গেছে। সকালে কোচিংয়ে পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি ষাঁড়ের গুঁতোয় এই দুর্ঘটনা ঘটে।
বুধবার সকাল ১১ টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সারাবন তাহুরা। তাহুরা এ বছর পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, ষাঁড়টি হাটে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। হাটে তোলার আগে রাস্তার পাশে ষাঁড়টিকে বেঁধে রাখা হয়। সেই পথ দিয়ে পড়তে যাচ্ছিল তাহুরা। তাহুরা পাশ দিয়ে যাওয়ার সময় ষাঁড়টি গুঁতো দিয়ে পাশের একটি বাঁশের স্তূপে আছড়ে ফেলে দেয়।
এসময় মুখে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তাহুরা। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, সারাবন তাহুরা নামের এক স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

প্রতিবেদক 




















