০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শোক সংবাদ: কলেজহাট বণিক সমিতির সভাপতি আরিফুর রহমান মওলার ইন্তেকাল

বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও কলেজহাট বণিক সমিতির সভাপতি জনাব আরিফুর রহমান মওলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ৩০ মার্চ, সোমবার সকাল ৭.০০ ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম সালাহ্উদ্দিন আহম্মেদ সাহেবের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর শিহিপুর সরকার বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে কলেজহাট বণিক সমিতি, স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং শিহিপুর এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

শোক সংবাদ: কলেজহাট বণিক সমিতির সভাপতি আরিফুর রহমান মওলার ইন্তেকাল

প্রকাশিত: ০৯:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬