০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালক ছুরিকাঘাত।

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালক ছুরিকাঘাত হয়েছে গুরুতর আহত অটোরিকশা চালকের নাম মোঃ আলাল উদ্দিন (৪০) পিতা আহসান হাবীব সাং উত্তর সাহাপাড়া।

সরেজমিনে জানা যায়, অদ্য ১২ জুলাই সকাল সাড়ে নয়টায় শেরপুর সাব রেজিস্ট্রি বাজার রাস্তা দিয়ে আহত অটোরিকশা চালকের সাথে শান্তি নগর এলাকার আদনান হাকিম (২৬) পিতা আব্দুল হকিম এর মোটরসাইকেলের সাথে হালকা ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী উত্তেজিত হয়ে নিজের পকেটে থাকা ধারালো চাকু দিয়ে উপর্যুপরি রিক্সা চালককে ছুরিকাঘাত করে এবং একপর্যায়ে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়লে এক পর্যায়ে উপস্থিত জনতা ও আশেপাশের দোকানের মালিক এসে রিক্সা চালককে সঙ্গে সঙ্গে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় আহত অটোরিকশা চালকের অবস্থা সংকটাপন্ন। ঘটনার সময় আসামি আদনান হাকিম কে উপস্থিত জনতা গনপিটুনি দিতে গেলে সঙ্গে সঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী,এএসপি শেরপুর সার্কেল এর হস্তক্ষেপে এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সহ তার সঙ্গীয় ফোর্স এর উপস্থিতিতে এবং শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম হোসেন এর সহযোগীতায় আসামি গনপিটুনি থেকে রক্ষা পায় এবং একপর্যায়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী। তিনি বলেন আপনারা আইন হাতে তুলে নিবেন না, আমরা আইনের মধ্য থেকে আসামির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। বর্তমানে আদনান হাকিম কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালক ছুরিকাঘাত।

প্রকাশিত: ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪