
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শেখেরকোলা মানবকল্যাণ ফাউন্ডেশন, শেখেরকোলা মডেল একাডেমি, শেখেরকোলা গ্রামীণ হেল্থ কেয়ার এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ শাহাজুল ইসলাম সাজু’র দাদা দাদি ও মৃত্যবরণকারী সকল মুসলিম নরনারীর রুহের মাগফেরাত কামনা করে আজ (০৪-০৮-২৩) শুক্রবার বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখেরকোলা পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইউছুফ আলী, মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন মন্ডল, যুগ্ম সম্পাদক খাজা নাজিমুদ্দিন বাবু, কোষাধ্যক্ষ কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক সোহেব আহমেদ, প্রচার সম্পাদক নুরনবী বাপ্পি, ত্রান বিষয়ক সম্পাদক হাসান আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কাসেম, সোহরাওয়ার্দী হাসান ড্যাফল সহ মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার মুসল্লীবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল ইসলাহ ফাউণ্ডেশন এর সাবেক সভাপতি ও সাংবাদিক কেএম আমিনুল ইসলাম। মাহফিল শেষে মানবকল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক 




















