
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি, ২০২৬) ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শিহিপুর বটতলাস্থ সোনামণি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার এবং নারীদের রাজনৈতিকভাবে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজারুল হক তুহিন, সাবেক সভাপতি, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়।দিগদাইড় ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। যুবদল, ছাত্রদল ও মহিলা দলের স্থানীয় প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মহিলাদের ভূমিকা অপরিসীম। ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রতিবেদক 




















