
স্টাফ রিপোর্টার : ০৬ জুলাই বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকার কৃতি সন্তান সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তানজারুল হক তুহিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা,ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষারের পিতা বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন যাবত ঢাকা পিজি হাসপাতালে ICU তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ জুলাই শনিবার বিকাল ৫ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মরহুমের জানাজার নামাজ ৬জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সোনাতলা উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফেজ নাসিদুল হক মাসনবী প্রমুখ । এছাড়াও অত্র এলাকার সুধী ও জন সাধারন উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিবেদক 




















