
বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর পশ্চিম পাড়া (জাহানের পাড়া) সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইতুর রহমান জামে মসজিদ-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এই মসজিদটির উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. মুঞ্জুর মোর্শেদ (শহীদ)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান দিগদাইড় ইউপি শহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, তানভীর আহম্মদ সোহান, ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক বদিউজ্জামান মুকুল ।
মসজিদটি নির্মাণে এলাকার মানুষের আন্তরিকতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মসজিদ স্থাপনের জন্য ওই এলাকার ১২ জন মহৎ ব্যক্তি জমি দান করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জমিদাতাগণ উপস্থিত ছিলেন এবং এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মসজিদটি স্থাপনের সম্পূর্ণ অর্থায়ন করবেন এলাকার মরহুম এস.এম আবদুর রহমানের পুত্র এস.এম. মুঞ্জুর মোর্শেদ (শহীদ)।
স্থানীয়রা জানান, ক্ষুদ্র প্রচেষ্টায় শুরু হওয়া এই উদ্যোগটি আজ একটি বৃহৎ রূপ নিতে যাচ্ছে, যা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

প্রতিবেদক 




















