
মইনুল ইসলাম সরকার রকেট মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজনে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার বিকেলে মোকাতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মি সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন,বগুড়া – ৩৭ শিবগঞ্জ – ২ আসনের এমপি ও মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ওবগুড়া জেলা জাতীয় পার্টির আহবায়ক আল হাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবা।য়ক সামছুল আলম তালুকদার,ফজলে রহিম মুঞ্জু,শহিদুল ইসলাম পশারী মন্টু, সভাপতি,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী,বগুড়া জেলা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা,শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শাহিনূর ইসলাম প্রমূখ।

প্রতিবেদক 




















