
মইনুল ইসলাম সরকার রকেট,মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ১ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় ইউনিয়ন পরিষদের হল রুমে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপির চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম, তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ কোটি ২০ লক্ষ ৭৪ হাজার ৪শত টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা সান্তনা আক্তার সেতু, ইউ,পি সদস্য রায়হান মাহমুদ রাসেল সহ অন্যান্য ইউপি সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















