০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শতবর্ষী সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন তানজারুল ইসলাম তুহিন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক তানজারুল ইসলাম তুহিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুর রহমান তুষারের বড় ভাই।

সম্প্রতি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে চার সদস্যবিশিষ্ট এই নতুন এডহক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

নতুন পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তানজারুল ইসলাম তুহিন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নিজের লক্ষ্য ব্যক্ত করে তানজারুল ইসলাম তুহিন বলেন, আমার ওপর যে আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে তার মর্যাদা রক্ষা করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নতকরণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধন করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও যুক্ত করেন যে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত সহযোগিতায় শতবর্ষী এই বিদ্যাপীঠটিকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এদিকে, ঐতিহ্যবাহী শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এডহক কমিটি অনুমোদনের সংবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

শতবর্ষী সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন তানজারুল ইসলাম তুহিন

প্রকাশিত: ০১:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬