০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাকাব’র নতুন এমডি হিসেবে নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর যোগদান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু মুসাঃ স¤প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে বদলী আদেশপ্রাপ্ত হয়ে নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১০মে/২৩ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিক ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংক লিমিটেডে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি বেসিক ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় এবং প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

নিরঞ্জন চন্দ্র দেবনাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের একজন ফেলো (এফসিএমএ) এবং চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ), ইউকে থেকেও চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ওইই থেকে উঅওইই অর্জন করেন। দেবনাথ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

রাকাব’র নতুন এমডি হিসেবে নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর যোগদান

প্রকাশিত: ০১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩