বগুড়া জেলা প্রতিনিধিঃ বুধবার বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে শহরের ফুলবাড়ী দক্ষিনপাড়ায় (টিলা মসজিদ সংলগ্ন) একটি মাঠে অসহায় মানুষদের মাঝে খাদ্য (সেহরী ও ইফতার) সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক (ভারঃ) আলহাজ¦ রেজাউল হাসান রানু। বক্তব্য রাখেন স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সমাজসেবক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য আজিজুল হক, অধ্যাপক আবু নছর মোহাম্মাদ আলম, আব্দুল আলিম, এ্যাডঃ হারুন অর রশিদ বিপ্লব, রবিউল ইসলাম, এ্যাডঃ রাশেদুল ইসলাম, তোহাব রহমান, আবু তৌহিদ হাসান প্রমুখ। জনপ্রতি ১৫কেজি খাদ্য (সেহরী ও ইফতার) সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল কাটারী চাল ৫কেজি, আলু ৫কেজি, পেয়াঁজ ১কেজি, লবন ১কেজি, সোয়াবিন তেল ১লিটার, ছোলা বুট ১কেজি, খেজুর আধা কেজি, মুড়ি আধা কেজি।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ রেজাউল হাসান রানু বলেন, ’’নাগরিকদের জন্য আমরা’’ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের অত্যান্ত ভাল কাজ করে যাচ্ছে। নিজেদের মধ্যে টাকা তুলে অল্প পরিসরে হলেও আগেই রোজাদার মানুষের পাশে দাড়িয়ে মহৎ কাজ করছে সংগঠনের সদস্যরা। এমনীভাবে সংগঠনটি মানুষের কল্যাণে নানা মূখী কাজ করার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে ইতিপূর্বে বুক্ষ রোপন, বগুড়া শহরে যানজট ও পরিস্কার পরিচ্ছন্ন’র দাবীতে মানববন্ধন, ঈদ উপহার সামগ্রী বিতরণ, দেশ সেরা শিক্ষার্থীকে সংবর্ধনাসহ আরো নানা ধরনের কাজ করেছে এবং করছে।

প্রতিবেদক 