০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যমজ সন্তান প্রসব করার পর এক নবজাতককে মৃত দেখে এক নারীর হার্ট অ্যাটাক

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে যমজ সন্তান প্রসব করার পর এক নবজাতককে মৃত দেখে হার্ট অ্যাটাকে শরিফা খাতুন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফা খাতুন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ছাবানিয়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। নিহতের স্বজন মুনজুর আলী বলেন, মঙ্গলবার (১৬ মে) সন্তানসম্ভবা শরিফা খাতুনের আল্ট্রাসনোগ্রাম করলে দেখা যায় গর্ভে থাকা ছেলেসন্তান মৃত রয়েছে। তাই দ্রুত অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে সিটি ক্লিনিকে অপারেশন সম্পন্ন হয়। এ সময় মৃত ছেলে ও জীবিত মেয়ে জন্ম হয়। জন্মের কয়েক ঘণ্টা পর মৃত সন্তানের জন্ম দেওয়ার খবরে হার্ট অ্যাটাক করে রাত ১০টার দিকে ক্লিনিকেই মারা যান শরিফা। বুধবার (১৭ মে) সকালে ছাবানিয়া কবরস্থানে শরিফা খাতুনের দাফন সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ছেলের দাফন করা হয়। এদিকে, মৃত শরিফা খাতুনের মেয়ে সুস্থ রয়েছে। সিটি ক্লিনিকের ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, যখন আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দেখলাম যমজ সন্তানের একজন মৃত। তখন তাৎক্ষণিকভাবেই অপারেশনের ব্যবস্থা করা হয়। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

যমজ সন্তান প্রসব করার পর এক নবজাতককে মৃত দেখে এক নারীর হার্ট অ্যাটাক

প্রকাশিত: ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩