০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মরহুম মাহাবুবুল হক টুন্নুর কুলখানি সম্পন্ন: ৪ হাজারেরও বেশি রোজাদারের মিলনমেলা

বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে মরহুম মাহাবুবুল হক টুন্নুর কুলখানি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪ হাজারেরও বেশি ধর্মপ্রাণ রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন।

কুলখানি অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আগত অতিথিদের যথাযথ আপ্যায়ন ও ইফতারের ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করতে স্থানীয়রা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেন। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট বিএনপি নেতা আলহাজ্ব শহিদুল হক টুল্লু।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে মরহুম মাহাবুবুল হক টুন্নুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমের পরকালীন শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

বিত্তবান থেকে শুরু করে সাধারণ মানুষ—সব স্তরের মানুষের অংশগ্রহণে কুলখানিটি একটি বিশাল জনসমাবেশে পরিণত হয়। পরিবারের পক্ষ থেকে আগত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

মরহুম মাহাবুবুল হক টুন্নুর কুলখানি সম্পন্ন: ৪ হাজারেরও বেশি রোজাদারের মিলনমেলা

প্রকাশিত: ০৩:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬