১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিএসটিআই বগুড়া আঞ্চলিক অফিসের অভিযানে জয়পুরহাটে অর্থদণ্ড 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ জয়পুরহাট সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রবিবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, জয়পুরহাট এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক আইন বাস্তবায়নে তদারকি করা হয়।
মোবাইল কোর্টে তেল পরিমাপক যন্ত্র ভেরিফিকেশন ছাড়া ব্যবহার করার অপরাধে সদর উপজেলার থানা রোড এলাকার মেসার্স হিমেল ট্রেডার্সকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২(১)/৪৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া তেলের পরিমাপে কম দেওয়ার অভিযোগে আড়াইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে একই আইনের ২৯/৪৬ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মূল্যতালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রির দায়ে রেলগেট এলাকার সৌদি খেজুর ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা (ফিল্ড অফিসার, সিএম) এবং প্রকৌশলী মো. আসাদুজ্জামান (পরিদর্শক, মেট্রোলজি)।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

বিএসটিআই বগুড়া আঞ্চলিক অফিসের অভিযানে জয়পুরহাটে অর্থদণ্ড 

প্রকাশিত: ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬