
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করার অভিযোগের বগুড়া সদর থানায় পৃথকভাবে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে বগুড়া সদর থানায় পুলিশের উপর হামলার ৩টি ও গাড়ি ভাঙচুর করার অভিযোগে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের বাদীত্বে এই ৪টি মামলায় ২১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এর মধ্যে ১৯ জুলাই বুধবার ভোরে বগুড়া শহরের সুত্রপুরের বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা (৫৮) ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়েল (৪০) কে পুরান বগুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান উল্লাহ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি পৃথকভাবে ৪টি মামলা দায়ের এবং ওই দুইজনকে (হেনা-জুয়েল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রতিবেদক 




















