
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া-৩ (আদমদীঘি – দুপচাঁচিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান আলীর বাতিল হওয়া মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে আপিলে বৈধতা পেয়েছে।
ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান আলী গত ২৯ ডিসেম্বর সোমবার সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকটে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। গত ২ জানুয়ারী শুক্রবার বগুড়া জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানী শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক শাহজাহান আলী জানান, হলফ নামায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছিল। গত শনিবার দুপুরে নির্বাচন কমিশন অফিসে আপিলে তার মনোনয়ন পত্র বৈধ্য বলে ঘোষনা করা হয়েছে।

প্রতিবেদক 




















