
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকায় অবস্থিত সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সাথে অভিনন্দন জানিয়েছেন অত্র বিদ্যালয়ের সাবেক দুই সভাপতি আলহাজ্ব মোঃ সহিদুল হক টুল্লু সোনাতলা থানা বিএনপির সদস্য ও ৩ নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সদরুল ইসলাম সবুজ দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
যৌথ বিবৃতিতে তারা বলেন, বগুড়া-১ আসনের আপামর জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করেছেন যে, তারা দেশনেতা জনাব তারেক রহমানের আদর্শ ও নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এলাকার মানুষ এখন প্রকৃত পরিবর্তনের সুফল পেতে চায়।
তারা আশা প্রকাশ করেন যে, আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এমপি হিসেবে নির্বাচিত হয়ে সোনাতলা-সারিয়াকান্দির সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন। বিশেষ করে মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। অবকাঠামো, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাওয়া।
সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী দিনে এলাকার উন্নয়ন ও শিক্ষা বিস্তারের লক্ষে সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

প্রতিবেদক 




















