০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সান্তাহারে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইজি প্রসেস কোচিং সেন্টারের এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রে আদমদীঘি বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর সত্বাধীকারি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, আশিকুজ্জামান ছোটন, কোচিংয়ের পরিচালক অনিত পাল ও সরদার রনি প্রমূখ। আলোচনা সভা শেষে সঙ্গীত শিল্পী বিপুল সরকারের তত্বাবধানে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়া সান্তাহারে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ০১:০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩