
বগুড়া সদর-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মো. রেজাউল করিম বাদশা। তার এই বিশাল জয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে সোনাতলার সর্বস্তরের সাধারণ মানুষ।
এই গৌরবোজ্জ্বল বিজয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তাঞ্জারুল হক।
তাঞ্জারুল হক বলেন, জনাব মো. রেজাউল করিম বাদশা ভাইয়ের এই বিজয় মূলত বগুড়ার গণমানুষের অধিকারের বিজয়। তাঁর যোগ্য নেতৃত্বে বগুড়া সদর-৬ আসন এবং পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বগুড়া জেলা বিএনপির সভাপতির এই বিজয়ে সোনাতলা ও সুখানপুকুর এলাকার বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা এই বিজয়কে এলাকায় গণতন্ত্র ও উন্নয়নের নতুন ধারা হিসেবে দেখছেন।

প্রতিবেদক 




















