
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শিবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভালুকখালী গ্রামের ব্যবসায়ী প্রভাষক মোঃ শাহাজুল ইসলামের চাতালের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মুনজয় ও এসআই এরশাদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ ছাতড়া গ্রামের মোঃ আব্দুর রহিম সাকিদারের ছেলে মোঃ শিপন সাকিদারকে বুড়িগঞ্জ বাজার সংলগ্ন ঘোষপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।এছাড়াও চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধারের লক্ষ্যে শিবগঞ্জ থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদক 




















