
নিজস্ব প্রতিবেদক: মানবতা, ন্যায় ও সহযোগিতার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন’-এর পূর্বনির্ধারিত মাসিক সভা বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে সংস্থার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত মাসের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব পেশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পাশাপাশি মানবসেবা ও সামাজিক উন্নয়নকে আরো বেগবান করতে আগামী মাসের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভার শুরুতে সাধারণ সম্পাদক বিগত মাসের যাবতীয় আর্থিক আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন সদস্যদের সামনে তুলে ধরেন। উপস্থিত সদস্যরা আর্থিক স্বচ্ছতার ভূয়সী প্রশংসা করেন।
পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় সংগঠনের সভাপতি বলেন, হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন সবসময়ই আর্তমানবতার সেবায় নিয়োজিত। আমরা কেবল সাময়িক সাহায্য নয়, বরং অসহায় ও দুস্থ মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। এর অংশ হিসেবেই সম্প্রতি এক অসহায় বিধবা নারীর কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।।
সংগঠনের মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, অসহায় ও দুস্থদের সহায়তা প্রদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক কর্মসূচি।
সভায় সংগঠনের সকল স্তরের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে সভা শেষ হয় এবং পরবর্তীতে উপস্থিত সকলের জন্য ঐতিহ্যবাহী ‘আলুঘাটি ও ভাত’ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

প্রতিবেদক 




















