০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সোনাতলায় বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল নজবুল হক স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলার ৩ নং দিগদাইড় ইউনিয়নে বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল নজবুল হক স্মরণে ২০২৬ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরবর্তীতে দিগদাইড় এম এইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয় ও কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষা-এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দিগদাইড় এম এইচ ইউনিহেল্প বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ১৫ জন (৮ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ), ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসিতে ১১ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং অষ্টম শ্রেণীর ১ জন শিক্ষার্থী ক্রেস্ট অর্জন করে। অন্যদিকে কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
আয়োজক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রয়াত বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল নজবুল হক বগুড়ার শিক্ষা প্রসারে যে অনন্য ভূমিকা রেখে গেছেন, তাঁর সেই স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতেই আমাদের এই প্রয়াস। প্রান্তিক অঞ্চলের এই মেধাগুলো যেন ভবিষ্যতে দেশের আলোকবর্তিকা হতে পারে, সেজন্য তাদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন। হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে।
অনুষ্ঠানে মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন আবেগপ্লুত হয়ে বলেন, এর আগে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে কখনো পুরস্কৃত করা হয়নি। এই ব্যতিক্রমী উদ্যোগে আমরা আনন্দিত ও আপ্লুত।
দিগদাইড় এম এইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,  আমার স্কুলটি অত্যন্ত অবহেলিত ও দরিদ্র এলাকায় অবস্থিত। শহর থেকে দূরবর্তী এই অঞ্চলের শিক্ষার্থীদের মূল্যায়নে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর এই মহতী উদ্যোগ তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মুনজুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রেজাউল কবির, শরীরচর্চা শিক্ষক তানভীর আহম্মেদ সোহান, ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, সৈয়দ আহম্মদ কলেজের অফিস সহকারী আতিকুর রহমান ও আইয়ুব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ার সোনাতলায় বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল নজবুল হক স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬