০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সাবগ্রামে ধানের শীষ মার্কার প্রচার মিছিলে জেলা নেতৃবৃন্দ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে রবিবার সাবগ্রামে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রচার মিছিলে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিল ব্যাপক। ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন সংসদ উপনির্বাচনে সাবগ্রাম ইউনিয়নের সন্বয়ক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। প্রচার মিছিলের পূর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। অন্যান্যদের মধ্যে ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, সহ-সম্পাদক মোর্শেদ আল আমিন লেমন, মিজানুর রহমান মিন্টু, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, বিএনপি নেতা হায়দার আলী, আঃ মান্নান, ইরফান আলী, ফেরদৌস আলম, শাহিনুর রহমান, ডাঃ বুলু, আরএসএম পলাশ, মতি মাস্টার, আবু বক্কর, আব্দুল হালিম, মুক্তাদির হোসেন, রাহাত রহমান তাসকিন, সুমন, মিলন, উজ্জলসহ আরো অনেকে।

নেতৃবৃন্দ বলেন, বগুড়াসহ সারাদেশের উন্নয়নে ধানের শীষ মার্কার কোন বিকল্প নেই। ধানের শীষ মার্কার বিজয় মানে ব্যাপক উন্নয়ন। তাই বর্তমান প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় রেকর্ড পরিমাণ ভোট দেয়ার অনুরোধ জানান।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার সাবগ্রামে ধানের শীষ মার্কার প্রচার মিছিলে জেলা নেতৃবৃন্দ 

প্রকাশিত: ০১:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬