
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে অবস্থিত জোরগাছা জয়বাংলা হাট বন্দর ও দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়বাংলা বন্দর দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা রাজিবুল ইসলাম খাঁন রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব মৈত্রী বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বিজয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি এবং বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করে রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আনিছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন জোরগাছা জয়বাংলা হাট বন্দর কমিটি ও দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলম বাদশা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, ইউপি সদস্য সাহিন আলম, ইউপি সদস্য হাফিজার রহমান, উপদেষ্টা সদস্য মোকছেদুল বারি সাজন, শ্রী পংকজ কুমার সাহা (দুলাল), মোঃ সাখাওয়াত হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, জলিল প্রামানিক, হেলাল উদ্দিন, শ্রী লক্ষন মনি, সাহেদ হোসেন, সুজা মিয়া, রবিউল ইসলাম সকুল, দুলাল খন্দকার, বেলাল মোল্লা, আবু বক্কর ছিদ্দিক, শফিকুল ইসলাম, আমিন কসাই, সাইফুল ইসলাম কসাই, রাঙ্গা মিয়া, মোঃ ইব্রাহিম আলী, আবিদ হাসান চঞ্চল, নওশেদ মিয়া, বাদল হোসেন, সাগর হোসেন, এরশাদুল বারি (রনক), মিজানুর রহমান, আইনুর রহমান, সোহাগ মিয়া, নিজাম উদ্দিন, উজ্জ্বল হোসেন, সহ আরো স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রতিবেদক 




















