
মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার শহরের ২০নং ওয়ার্ডের নারুলী উত্তরণ স্কুল মাঠে বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা’র ধানের শীষ মার্কার নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর রোস্তম আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা। পরবর্তীতে তিনি (বাদশা) অন্য অনুষ্ঠানে চলে গেলে বক্তব্য রাখেন এমপি প্রার্থী’র স্ত্রী সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম কল্পনা। অন্যান্যদের মধ্যে শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ঠ ঠিকাদার নূর মোহাম্মদ রিপন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, চিকিৎসক নেতা অধ্যাপক শাহ মোঃ শাহজাহান আলী, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান হিরু মন্ডল, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী গামা, সহ-সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, মাহবুবুর রহমান ছোটন প্রমুখ।

প্রতিবেদক 




















