০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেশার এ্যাম্পুলসহ গ্রেপ্তার ১

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৪ পিস নেশা জাতীয় এ্যাম্পুলসহ আতিকুর শিবলু নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর ওরফে শিবলু নওগাঁ জেলার সদর থানার পার-নওগাঁ এলাকার বাসিন্দা। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ্যাম্পুলসহ আতিকুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকে ১৪ পিস এ্যাম্পুল পাওয়া গেছে। আটককৃতের বিরুদ্ধে শুক্রবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেশার এ্যাম্পুলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ০১:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩