
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬ জুলাই রোববার দুপুর ২টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় জয় ফিলিংস স্টেশনের পূর্ব পাশে জুপি গাড়ি নামক স্থানে থেকে ওই যুবকের অর্ধগলিত অজ্ঞাত (৩০) লাশ উদ্ধার করা হয়।
তবে নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। স্থানীয়রা মুরইল বাজার এলাকার বাসিন্ধারা জুপি গাড়ি নামক স্থানে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করে জানান, লাশের শরীর অর্ধেক আছে আর অর্ধেক শিয়ালে খেয়েছে। কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল চেষ্টা করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিবেদক 




















