০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে এক যুবকের  আত্মহত্যা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে প্রেমিকার উপর অভিমান করে প্রেমিক রেদোয়ান প্রাং (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৩ জুলাই) দিবাগত-রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে ঘটনাটি ঘটে। রেদোয়ান প্রাং আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে। নিহতের পরিবার জানায়, রবিবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে চলে যায় রেদোয়ান। ওই রাতে আনুমানিক সাড়ে ৩ টায় তার চাচাতো ভাই রুমে ঢুকতেই দেখতে পায় ঘরের সেলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে রেদোয়ান। এসময় তার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা রুমে গিয়ে মৃতদেহ দেখতে পায়। তবে মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা আরো জানান রেদোয়ান একটি মেয়ের সাথে প্রেম করতো উভয় পক্ষ কথা বলে সোমবার (২৪ জুলাই) তাদের বিয়ের দিন ধার্য করা হয়। তারপরেও কানো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এটা আমরা বুঝতে পারছি না। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ার আদমদীঘিতে এক যুবকের  আত্মহত্যা

প্রকাশিত: ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩