
বগুড়া জেলা প্রতিনিধিঃ ১৬ জানুয়ারী/২৬ শুক্রবাদ বাদ জুম্মা বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসায় বদরী কাফেলা ৩১৩ এর আজীবন সদস্যদের বাৎসরিক মিলনসভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মুহতামিম মুফতী মোঃ রফীকুল ইসলাম ওমরপুরী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সরকারী আজিজুল হক কলেজের শিক্ষক ড. রফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক এ্যাডঃ এন এম কাইছারুজ্জামান, মোজাহিদুল ইসলাম রানা, গোলাম ফারুক সোহেল, জিল্লুর রহমান, আফসার আলী, শাহজাহান আলী, ফুলকলি স্কুলের পরিচালক হাফেজ মাওঃ মোঃ আবু ইউসুফ, মাদ্রাসার সভাপতি আলহাজ¦ মোঃ আবু হায়দারসহ মাদ্রাসার আজীবন সদস্যবৃন্দ, শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মিলনসভায় আজীবন সদস্য সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র সুস্থতা কামনায় এবং মাদ্রাসা’র শুভানুধ্যায়ীরাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতী মোঃ রফীকুল ইসলাম ওমরপুরী। অনুষ্ঠানে আজীবন সদস্যদের বাৎসরিক মিলনসভায় মাদ্রাসা’র পক্ষ থেকে ৩জনকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

প্রতিবেদক 




















