১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডের সিএন্ডবি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ফেরদৌস ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বেক্সিমকো গ্যাসের ডিলার হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জানা যায়, গত ২ এপ্রিল সরকার নির্ধারিত মূল্য কার্যকর হওয়ার আগেই ক্রয় করা সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা আইন লঙ্ঘনের শামিল। এ সময় প্রতিষ্ঠানটিকে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, ঠনঠনিয়া এলাকার মহরম আলী দই ঘরে তদারকির সময় দেখা যায়, ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করে দই তৈরি করা হচ্ছে, যা ভোক্তাদের সাথে প্রতারণা হিসেবে বিবেচিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে দই তৈরিতে মিল্ক পাউডার ব্যবহার না করার অঙ্গীকার করেন।
অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১১:১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬