১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রমিক নেতা আহত-৩

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে   তিন শ্রমিক নেতা নিহত হয়েছে। এছাড়া আরো তিন শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ এপ্রিল/২৪) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এবং জাতীয়তাবাদী শ্রমিকদলেরও নেতা। নিহতরা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম হোসেন মন্ডল (৫৪), আব্দুল হান্নান (৪৫) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪১)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন৷ অপরদিকে গুরুতর আহত তিন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহত ছয়জনের মধ্য পাঁচজনই প্রাইভেট কারের যাত্রী। বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের নিকট উপরোক্ত তথ্য  নিশ্চিত করেছেন ৷
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রমিক নেতা আহত-৩

প্রকাশিত: ০২:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪