
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় পৃথকভাবে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করেছে। এছাড়া মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটায় বগুড়া শহরের নামাজগড় স্বদেশ হাসপাতালের সন্নিকটে ২টি মোটরসাইকেলে আসা ৪ জন অজ্ঞাত ব্যক্তি আরিফ হোসেন (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আরিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নিহত আরিফ বগুড়া পৌর এলাকার সুলতানগঞ্জ পাড়ার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল হক এর ছেলে। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ্ সাংবাদিকদের জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে না। অনুসন্ধানে আমাদের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি আরো জানান, নিহতের মাথায় ও হাতে কোপানোর গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে ৫ ডিসেম্বর বুধবার বেলা সোয়া ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দ এলাকায় মরিচের ক্ষেত থেকে নজরুল ইসলাম প্রামানিক নামের এক অটো চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুল গফুর প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

প্রতিবেদক 




















