
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী রেজাউল করিম বাদশা’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে রবিবার শহরের নারুলী, চেলোপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং বিশিষ্ঠ ঠিকাদার নূর মোহাম্মদ রিপন। তার সঙ্গে ছিলেন সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, জেলা বাপুস’র সহ-সভাপতি মুনছুর আলী, বিএনপি ও অঙ্গদলের খলিলুর রহমান, মতিউর রহমান, সবুজ দেওয়ান, লিটু, মাসুদ, বিলুসহ অন্যান্যরা। গণসংযোগকালে জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রিপন বলেন, বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কার কোন বিকল্প নেই।

প্রতিবেদক 




















