১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় (২৮ডিসেম্বর) রবিবার সকাল ৯টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী(৭৩১ নং) পদ্মরাগ ট্রেনের নীচে পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনাতলা রেলওয়ে স্টেশনের উত্তরপাশে পৌর এলাকার চমরগাছা (ছয়ঘরিয়াপাড়া) নামক স্থানে। নিহতরা হলেন মা মোছোঃ রোজিনা বেগম রনি বেগম(৩০) ও ছেলে মোঃ ইয়াছির আরাফাত(১০)। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের দোহাইল গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী ও ছেলে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে,মা রোজিনা বেগম তার দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাতকে নিয়ে রেললাইন ধরে সোনাতলায় প্রাইভেট পড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনের নীচে পড়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্য হয়।এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে,তারাই ওইটি দেখবে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক একেএম ফজলুর রহমান প্রতিবেদক কে জানান,আমি থানার ওসি সাহেব এর নির্দেশে ঘটনাস্থল সহ নিহতের পরিবারের বাড়িতে গিয়েছিলাম। পরিবার তথা এলাকাবাসী জানায় সন্তান সহ আত্মাহুতি দেয়া মা মানসিক রোগে দির্ঘদিন যাবত ভুগছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ৬১।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশিত: ০২:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫