০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন: খাদ্য সহায়তা প্রদান

বগুড়ার গাবতলী উপজেলার সরধনকুটি গ্রামে সাম্প্রতিক শক্তিশালী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন।

আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী তিনি নিজ হাতে অসহায় পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়-ক্ষতির খোঁজখবর নেন। তাদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, ঝড়ের পর চরম বিপাকে পড়া পরিবারগুলোর জন্য এই খাদ্য সহায়তা বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন: খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬