১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার সরধনকুটি গ্রামে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। গতকাল পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন এবং তাদের দুর্ভোগে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।পরে জেলা পরিষদের বরাদ্দ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারের মাঝে মোট ১ লাখ ২১ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেশ বর্ধন, অফিস সহকারী আব্দুল ওয়াজেদ, সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয়রা এ সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

প্রকাশিত: ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬