
স্টাফ রিপোর্টাঃ সামাজিক দায়কদ্ধতা থেকে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির আয়োজনে বুধবার (১৮মার্চ/২৬) শহরের ফুলবাড়ি ফুলবাড়ি টিলা মসজিদ সংলগ্ন স্থানে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সদস্য, বিএনপির মিডিয়া সেলের র্কমর্কতা, দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল কালাম আজাদ (কালাম আজাদ)। সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর রাজু হোনের পাইকাড়, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, আব্দুল আলিম, ফুলকলি কুরআনিক স্কুলের পরিচালক আবু ইউসুফ। অন্যান্যদের মধ্যে সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, সদস্য আবু তৌহিদ হাসান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনসহ সকল মৃত সাংবাদিকের রুহের মাগফিরাত এবং সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ ছাড়াও সকল স্তরের সাংবাদিক এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় টিলা মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ।
প্রধান অতিথি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (কালাম আজাদ) বলেন, অন্যান্য সংগঠনের ন্যায় জাতীয় সাংবাদিক সংস্থাও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বগুড়ায় এই সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের পাশে থেকে এই মহৎ কাজটি করার জন্য বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি।

প্রতিবেদক 




















