
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের প্রবেশ দ্বার বনানী ও মাটিডালী এবং বাঘোপাড়ায় মহাসড়কে সকাল থেকে অবস্থান নেয় অবরোধকারীরা। মিছিল সমাবেশও করেছে তারা। তবে বাঘোপাড়া ও বনানী এলাকায় প্রায় অর্ধশত গাড়ী ভাংচুর করেছে অবরোধকারীরা। এ ছাড়া কয়েকটি গাড়ীতে অগ্নিসংযোগও করা হয়েছে। এ ছাড়া বনানী এলাকায় অবরোধকারীরা কিছুটা তান্ডব চালানোর চেষ্টা করলে আওয়ামী লীগ মিছিল সহকারে লাঠি নিয়ে বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বাঘোপাড়া ও বনানীতে রাবার বুলেট এর গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া বনানীতে পুলিশ মাইকিং করে অবরোধকারীদেরকে মহাসড়ক থেকে সড়ে দাড়াতে বললে পড়ে প্রায় ১০০/১৫০ দুরে গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মীরা।

প্রতিবেদক 




















