০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে গুজিয়ার দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল: স্বস্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে বগুড়ার শিবগঞ্জে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পুনরায় নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি ও উদ্বেগের অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।জানা গেছে, গুজিয়া, মোকামতলা, ময়দানহাট্টাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উক্ত দুটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র হঠাৎ করে ভেন্যু কেন্দ্র হিসেবে উপজেলা সদরে স্থানান্তর করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ দেখা দেয়।

এমন পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্র দুটি পূর্বের স্থানে পুনর্বহালের জোর দাবি জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিমন্ত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে আজ ১৯ এপ্রিল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পুনরায় স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।এ সিদ্ধান্তে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা প্রতিমন্ত্রীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে গুজিয়ার দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল: স্বস্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

প্রকাশিত: ১২:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬