০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বগুড়া সফর: দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহীদুল হক টুল্লুর শুভেচ্ছা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মীর শাহে আলম-এর আসন্ন বগুড়া সফরকে ঘিরে আনন্দিত স্থানীয় সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। প্রতিমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সোনাতলা থানা বিএনপির সদস্য ও সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক টুল্লু।

সফরসূচি অনুযায়ী, আগামী ০৮ মার্চ ২০২৬ (রবিবার) প্রতিমন্ত্রী এক দিনের সরকারি সফরে বগুড়া জেলা এবং তাঁর নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলায় অবস্থান করবেন। দিনব্যাপী তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, রাজনৈতিক মতবিনিময় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহীদুল হক টুল্লু বলেন, উন্নয়ন ও রাজনীতির ধারক জনাব মীর শাহে আলম এমপি মহোদয় নিজ এলাকায় আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শিবগঞ্জ তথা দিগদাইড় ইউনিয়নে উন্নয়নের জোয়ার বইছে। এই সফর এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে। আমি দিগদাইড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বগুড়া সফর: দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহীদুল হক টুল্লুর শুভেচ্ছা

প্রকাশিত: ০৪:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬