০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রচন্ড গরম থেকে বাঁচতে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যুঃ অপর ৪ বন্ধু অজ্ঞান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় আজ সোমবার অসহনীয় গরম থেকে বাঁচতে ওরা ৫ বন্ধু যায় বাঙালি নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে রাকিবুল হাসান রাকিব (২৪) নামের এক অনার্স পড়ুয়া কলেজ ছাত্র পানিতে ডুবে মারা গেছে। অপর ৪ বন্ধুকে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে।
গতকাল বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকার পার্শ্ববর্তী গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ৫ বন্ধু সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে ওই এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে ও বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রাকিবুল হাসান রাকিব পানিতে ডুবে মারা যায়। এ ঘটনার প্রায় ১০ ঘন্টা অতিবাহিত হলেও ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার হয়নি। তবে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা অবধি রাজশাহী ও সারিয়াকান্দি ডুবুরী দল চেষ্টা করেও লাশটি উদ্ধার করতে পারেনি। এ সময় বাঙালি নদীর দু’ধারে হাজার হাজার উৎসুক নারী পুরুষ লাশ উদ্ধারের ঘটনা দেখার জন্য ভিড় জমাচ্ছিল। এদিকে ওই কলেজ ছাত্রের অপর ৪ বন্ধু একই গ্রামের নাহারুল ইসলামের ছেলে ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন মিয়া (২৮), রেজ্জাক মিয়া টুনুর ছেলে ও সৈয়দ আহম্মদ কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মহন মিয়া (২৪), রানা মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২২) ও শাহিন মিয়ার ছেলে শাওন ইসলাম (২৫) কোন রকমে জীবনে বেঁচে গেলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
ওই কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মীয়স্বজন ও এলাকাবাসিদের আহাজারিতে পুরো এলাকায় শোকের মাতম পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাঙালি নদী খনন কাজ চলায় চোরা বালিতে ডুবে ওই কলেজ ছাত্র মারা যেতে পারে বলে স্থানীয়রা আশংকা করেছেন।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি বাঙালি নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রচন্ড গরম থেকে বাঁচতে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যুঃ অপর ৪ বন্ধু অজ্ঞান

প্রকাশিত: ০১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪