০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় দুই ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ৪৫ হাজার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর পোরশায় ওজন ও পরিমাপে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ফিলিং স্টেশন ও একটি বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, পোরশা, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সারাইগাছী মোড়ের মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনকে ডিজেল পরিমাপে কম দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে আড্ডা রোডের কাতিপুর, সারাইগাছী মোড় এলাকার মেসার্স নাহার ফিলিং স্টেশনকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সারাইগাছী বাজারের মেসার্স আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং মোড়কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে বিক্রি ও বিতরণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

পোরশায় দুই ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ৪৫ হাজার

প্রকাশিত: ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬