০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবির নতুন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ।
সরকারি আদেশে পাঁচবিবি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বদলি হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যোগদান করেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ক্ষেতলাল উপজেলা থেকে বদলি হয়ে পাঁচবিবির শূন্য পদে যোগদান করেন কৃষিবিদ মল্লিকা রানী। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি সনাতন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ৩৪তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কৃষি ক্যাডারে কর্মজীবন শুরু করেন।
চাকরি জীবনের শুরুতে তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর কুড়িগ্রাম ও দিনাজপুরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালন শেষে তিনি পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, পাঁচবিবি উপজেলার সব কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। সবার সহযোগিতা নিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালন এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
ব্যক্তিজীবনে কৃষিবিদ মল্লিকা রানী এক কন্যাসন্তানের জননী।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

পাঁচবিবির নতুন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী

প্রকাশিত: ০৮:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬