১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর পত্নীতলা উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উপলক্ষে নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তায় মোড় নওগাঁ রোডে বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ ও সকল রাজনৈতিক দলের নেতা-কর্মির অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দি হাঙ্গার প্রোজেক্ট আয়োজিত উক্ত মানববন্ধনে ইউপিএজি পত্নীতলা উপজেলার সমন্বয়ক ও উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসানের সঞ্চালনায় কর্মসূচি পালিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপি নেতা সাজেদুর রহমান দুলাল, পত্নীতলা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম বেগম শেফা, পত্নীতলা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
বক্তারা বলেন, “আমরা সবাই বাঙালি। আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা সংঘাত চাই না, শান্তি ও ঐক্যের এবং নিরাপদ রাষ্ট্র চাই। যেখানে দল, মত, ধর্ম, বর্ণের কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি।”
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

পত্নীতলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

প্রকাশিত: ০৪:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪